পাটকেলঘাটায়

সোনালি আশে সাজানো দূর্গা প্রতিমা দেখতে দর্শনার্থীদের ভীড়

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ এএম
সোনালি আশে সাজানো দূর্গা প্রতিমা দেখতে দর্শনার্থীদের ভীড়

বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাট-একসময় দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে খ্যাতি কুড়িয়েছিল। সেই পাট দিয়েই এবার তৈরি হয়েছে দুর্গা প্রতিমা। সাতক্ষীরার পাটকেলঘাটার  হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় জমাচ্ছেন প্রতিমাটি দেখতে। পূজা শুরু হতে এখনো ২/৩ দিন  বাকি, কিন্তু দর্শনার্থীদের কৌতূহল থামছেই না।

গতকাল সোমবার  দুপুরে সরেজমিনে দেখা গেল, মোট ১২টি প্রতিমা সারি বেঁধে দাঁড়িয়ে আছে। দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্ণী, অসুর আর মহিষাসুরসহ সব কটি প্রতিমা মোড়ানো হয়েছে পাটের আঁশে। প্রতিটি প্রতিমার গায়ে সোনালি ঝলক, আলোয় যেন ঝলমল করছে পুরো মণ্ডপ। পাটের আঁশ ছোট ছোট টুকরা করে চিরুনি দিয়ে মসৃণ করা হয়েছে। এরপর মাটির প্রতিমার গায়ে একে একে বসানো হয়েছে পাটের  আঁশ। রং ব্যবহার প্রায় হয়নি বললেই চলে, পাটের প্রাকৃতিক আভাই দিয়েছে সোনালি ঝলক।

প্রতিমাশিল্পী নিরঞ্জন দাস বলেন, প্রায় একমাস অবধি  কাজ শুরু করেছিলেন তাঁরা। একমাসের  শ্রমে তৈরি হয় প্রতিমাগুলো। কাঠ, বাঁশ, মাটি ও পাট দিয়ে কাঠামো তৈরি করে ঘণ্টার পর ঘণ্টা ধরে বসানো হয়েছে আঁশের টুকরা। শুধু আঁশ বসাতেই সময় লেগেছে পাঁচ দিন। মাঝে কিছু অংশে হালকা সোনালি রং ছিটানো হয়েছে ঝলক বাড়াতে। তিনি দাবি করেন,তালা উপজেলায়  সোনালি আঁশ দিয়ে প্রতিমা তৈরি এটাই প্রথম। পূজা উদ্যাপন কমিটির সভাপতি গোবিন্দ সাধু  বলেন, এবার প্রথম শ্মশান মন্দিরে নতুন আঙ্গিকে প্রতিমা তৈরি করা হয়েছে,  ভক্ত-দর্শনার্থীরা যেন আনন্দ পান, সেটাই আমাদের উদ্দেশ্য।’ তিনি জানান, এ বছর প্রতিমা তৈরিতে ৫০ কেজি পাটের আঁশ ব্যবহার করা হয়েছে। খরচ হয়েছে এক লাখ ৩০ হাজার টাকা। অত্যাধুনিক প্যান্ডেল করতে এক লাখ আশি হাজার টাকা, পূজার পাঁচ দিনে খরচ হবে আরও দেড় থেকে দুই লাখ টাকা। স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী ও প্রবাসীরা এই ব্যয় বহন করছেন। সরকারি সহায়তায় ৩২ হাজার টাকা  পাওয়া গেছে 

স্থানীয় বাসিন্দা আশুতোষ বিশ্বাস  বলেন, পাট দিয়ে প্রতিমা এত সুন্দর হতে পারে, না দেখলে বিশ্বাস করা কঠিন। সোনালি ঝলকে চোখ জুড়িয়ে যায়। তবে খরচটা একটু বেশি হয়েছে। দর্শনার্থীদের মন আকর্ষন করতে এবার শ্মশানে পাটের তৈরি প্রতিমা তৈরি করা হয়েছে। ১৬  সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। তার আগে মণ্ডপজুড়ে চলছে আলোঝলমলে সাজসজ্জা। আর সবার নজর এখন সেই সোনালি আঁশে গড়া দেবীমূর্তিতে, যা এই পূজার মৌসুমে পাটকেলঘাটার  দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করবে।

আপনার জেলার সংবাদ পড়তে