বাজিতপুর ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৩:২৭ পিএম
বাজিতপুর ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান

কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ দিল আফরোজা আব্বাস এর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে কলেজ ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মোঃ রমজান আলী, এনসিপির, যুব শক্তি ও ছাত্র শক্তির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। এসময় কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, আজকের নতুন ছাত্ররাই আগামীকালের ভবিষ্যৎ। তারা জাতিকে গড়ে তুলবে নতুন আঙ্গিকে। জাতিকে তারা নতুন দেশ গড়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করে দেশকে সুন্দর ও সুখময় করে তুলবে বলে তিনি বিশ্বাস করেন। এসময় উপস্থিত ছিলেন বাজিতপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল, মুসলেহ উদ্দিন আহমেদ মাখন, সাবেক উপজেলা ছাত্রনেতা শেখ রাফিদ রহমানসহ ছাত্রদল, যুবদল, সহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে