ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতি মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন,আমরা সবাই বাংলাদেশী। এখানে ধর্মীয় বিভাজনের সুযোগ নেই। একটি গোস্ঠী দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিনস্ট করার ষড়যন্ত্র করছে। তারা মুক্তিযুদ্ধের সময় ও স্বাধীনতার বিরোধিতা করেছিল। কিন্তু সফল হতে পারেনি। বর্তমানে ও তারা দেশ বিরোধী নানা মুখী অপতৎপরতায় লিপ্ত রয়েছে।সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান এম পি বিগত সরকারের ত্রিশ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে দায়িত্ব গ্রহন করেছে। সেই সরকারের কার্যক্রমের কারনে দেশে বিনিয়োগ কমে গিয়েছিল। এখন নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহন পর বিদেশি বিনিয়োগ কারীরা বিনিয়োগে এগিয়ে আসছে। এতে বেকারদের কর্মসংস্থান সৃষ্টির দ্বারে খুলতে শুরু করেছে। তিনি গতকাল বৃহস্পতিবার হাটহাজারীতে সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে জিআর চাল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা প্রশাসন দূর্যোগ ব্যবস্থাপনা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ছাড়া ও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের এবং হাটহাজারী বৌদ্ধ কল্যান পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলার আওতাধীর ১শ ২৪ পূজা মন্ডপের এবং বিভিন্ন বৌদ্ধ মন্দিরের প্রতিনিধিদের মধ্যে জি আর চালের ডি ও বিতরণ করেন। তিনি বলেন হাটহাজারীতে দেশের সর্ববৃহৎ মাদ্রাসা ও পাশাপাশি কালীমন্দির সম্প্রীতির বিরল দৃষ্টান্ত। দেশের সম্প্রীতি বিনস্টকারীদের ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব ও প্রবারনা উৎসব দেশের সকল ধর্মের লোকজন একাকার হয়ে আনন্দ করবে বলে তিনি উল্লেখ করেন। পূর্বাহ্নে প্রতিমন্ত্রী ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি চত্বরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরন করেন। সংগঠন কার্যালয়ে সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী চৌধুরী রওশন ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত।