গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্য দিবস

কলাপাড়ায় নারী কৃষকদের নিয়ে কৃষি ও গ্রামীণ পিঠা মেলা অনুষ্ঠিত

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ পিএম
কলাপাড়ায় নারী কৃষকদের নিয়ে কৃষি ও গ্রামীণ পিঠা মেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় নারী কৃষকদের নিয়ে কৃষি ও গ্রামীণ পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার কলাপাড়ার এমইউ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামীণ নারীর অবদানকে স্বীকৃতি প্রদান, নারী কৃষকদের ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ও পুষ্টি উন্নয়নের লক্ষ্যে আভাস এ মেলার আয়োজন করে। এতে ২২ টি স্টলে নারীরা  নিজেদের উৎপাদিত বিষমুক্ত কৃষি পন্য প্রদর্শনীর পাশাপাশি হাতে তৈরি  গ্ৰাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের  পিঠা, পুলি ও পায়েশ নিয়ে হাজির হয় নারীরা। যা দেখতে বিভিন্ন গ্রামের শতশত নারীরা উপস্থিত হয় এবং পণ্য কিনে নেয়। 

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কমকর্তা রিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন আভাস  সিআরএফএম প্রকল্পের কর্মকর্তা তরিকুল ইসলাম। মেলায় পণ্য বিক্রির পাশাপাশি নারীদের হাড়ি ভাঙ্গা, বালিশ বদল খেলা, ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতায়,অংশ নেয় নারী কৃষক ও উদ্যোক্তরা। দিনভর মেলা শেষে আয়োজকরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে