ফুলবাড়ীয়ায় ৬ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ৪

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০৪:২৬ পিএম
ফুলবাড়ীয়ায় ৬ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ৬ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ৪জন। পুলিশের বিশেষ অভিযানে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। এ ঘটনায় জাল নোটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলার দুইজন ও স্থানীয় দুইজনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাওগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান।

পুলিশ জানায়, ১,০০০ টাকা মূল্যমানের মোট ৬১০টি জাল নোট, যার মূল্য ৬,১০,০০০ (ছয় লাখ দশ হাজার) টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শিবপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৬), একই উপজেলার শিবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আবু সাইদ (২৬), বরগুনার তাল তলী উপজেলার কবিরাজ পাড়ার আব্দুর রশিদের ছেলে মোস্তফা ফাঁকির (৪৮), একই জেলাটি তালতলী মেনেপাড়ার রাজা বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (৪৮)

পুলিশ জানায়, উদ্ধারকৃত জাল নোটের উৎস, এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট অপরাধী চক্রের সদস্যদের শনাক্ত করতে পুলিশি অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, জাল নোটের বিস্তার রোধ এবং এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে