করিমগঞ্জে সেচকল লিজ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধার মৃত্যু

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০৭:১১ পিএম
করিমগঞ্জে সেচকল লিজ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধার মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সেচকল লিজ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত মো. হারেছ (৬০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের চারিতলা গ্রামে সেচকল লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় মামুন গং ও তাঁর সঙ্গে থাকা কয়েকজনের বিরুদ্ধে মো. হারেছকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

নিহত মো. হারেছের বাবার নাম মৃত রহিম। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হল তাঁর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায়  তাঁর মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে চারিতলা গ্রামসহ আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে