মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মা ইলিশ রক্ষায় কার্যকর পদক্ষেপ, মাদক নির্মূল, শারদীয় দূর্গা পূজার শৃঙ্খলা, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ ও মা ইলিশ রক্ষায় কার্যকর অভিযান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুমায়ুন রাজিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কালী শংকর পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ্দৌলা, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহানুল ইসলাম, পদ্মা সেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. আক্তার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরা আক্তার, লৌহজং পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সবনম ফোয়ারা খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সি, শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহ নেওয়াজ খান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ইভা পারভীন, উপজেলা মহিলা বিএনপি নেত্রী রোকেয়া বেগম, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও কোস্ট গার্ডের কর্মকর্তার, আনসার কর্মকর্তা, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।