কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ অক্টোবর শনিবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভাঙ্গাপাড়া নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ সাকিল ইসলাম (২৫), পিতা- মোঃ আমজাদ মন্ডল, মোহাম্মাদপুর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াকে ভারতীয় ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটককৃত হেরোইনের আনুমানিক সিজার মূল্য (বিশ হাজার) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্ত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সীমান্তে নিরাপত্তা বজায় রাখা এবং মাদকদ্রব্য ও চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।