খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে স্থানীয় একটি মসজিদের কাছে এ ঘটনা ঘটে। আহত বিশালখুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে স্থানীয় একটি মসজিদের কাছে এ ঘটনা ঘটে। আহত বিশাল পশ্চিম টুটপাড়া দারোগা বাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম লুৎফর শেখ। গুলিতে তার বাম ঊরুতে আঘাত লাগে। পরে -^জনেরা তাকে উদ্ধার করে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, -’ানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় বিশাল পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে আসে। একপর্যায়ে তারা বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার বাম ঊরুতে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনা-’ল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও হামলার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। তবে কী কারণে বিশালের ওপর এ হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।