বাঘায় জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৪:৫১ পিএম
বাঘায় জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ

রাজশাহীর বাঘায় জেলে পরিবারের মধ্যে চাল বিতরণের করা হয়েছে। মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞায় বাঘা উপজেলা পদ্মানদী এলাকায় গড়গড়ি,মনিগ্রাম,পাকুড়িয়া, চকরাজাপুর ইউনিয়নসহ বাঘা পৌরসভার  ৭৮১ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম করেছে উপজেলা মৎস্য অফিস।  উপজেলার সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভার নির্ধারিত নিবন্ধিত অসহায় জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে এই চাল তুলে দেওয়া হচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) উপজেলা প্রশাসন চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার। পরে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে জেলেদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান অন্যন্যা,উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক,মনিগ্রাম ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা প্রতিবন্ধি কর্মকর্তা মুনসুর আলী,  ইউনিয়নের ইউপি সচিবসহ ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালে নদীতে ও সব ধরনের মাছ ধরা পুরোপুরি বন্ধ থাকে। ফলে এ সময়ে জেলেরা কর্মহীন হয়ে পড়েন। জেলেদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে উপজেলার জন্য মোট ৭৮১জন জেলে পরিবারের মাঝে ১৯.৫২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জনসংখ্যা ও জেলের সংখ্যা অনুপাতে প্রতিটি ইউনিয়নে এই চাল বণ্টন করা হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক  জানান, প্রতিটি ইউনিয়নে নির্ধারিত সময়ে ট্যাগ অফিসার ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রত্যক্ষ তদারকিতে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উপজেলার সবকটি ইউনিয়নে চাল বিতরণ সম্পন্ন হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে