পাঁচবিবিতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন ২০ বিজিবি

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৫:০৯ পিএম
পাঁচবিবিতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন ২০ বিজিবি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পাঁচবিবিতে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করেছেন ২০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার হরিজন সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস এবং উপ-অধিনায়ক মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ।

আপনার জেলার সংবাদ পড়তে