প্রেস রিলিজে উল্লেখ

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ইবনে সিনার ২৫ কোটি টাকা ক্ষতি

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৬:২৬ পিএম
কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ইবনে সিনার ২৫ কোটি টাকা ক্ষতি
গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডে গতকাল শনিবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০-২৫ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে ১৮ অক্টোবর রোববার প্রেরিত কারখানার প্রেস রিলিজ সুত্র জানান। কারখানার এজএম এডমিন রোকন উদ্দিনের ১৮ অক্টোবর স্বাক্ষরিত প্রেস রিলিজে আরো উল্লেখ করেন, গত শনিবার বিকেল ৪ টা ২০ মিনিটের দিকে হঠাৎ কারখানায় অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। সাথে সাথে কারখানার ফায়ার ইউনিটের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।এ সময় পাশে থাকা নীট এশিয়া কারখানার কর্মকর্তা ও কর্মচারীরাও আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন ও গাজীপুরের চৌরাস্তা মডেল ফায়ার সার্ভিস স্টেশনের সহযোগিতায় সন্ধ্যা সাড়ে ৬ টায় আগুন সম্পুর্ন ভাবে নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানায় তৈরীকৃত ওষুধ, ওষুধ তৈরীর কাচামাল, মেশিন, অবকাঠামো ও বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে যায়।এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি তবে ২০-২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তদন্ত শেষে সঠিক হিসাব পাওয়া যাবে। 
আপনার জেলার সংবাদ পড়তে