মেলান্দহে সনাতনীদের মাঝে অর্থ ও শাড়ি বিতরণ

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) :
| আপডেট: ১৯ অক্টোবর, ২০২৬, ০২:৫৪ পিএম | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০২:৪৯ পিএম
মেলান্দহে সনাতনীদের মাঝে অর্থ ও শাড়ি বিতরণ

জামালপুরের মেলান্দহে পুঁজা উদযাপন উপলক্ষে সনাতনীদের মাঝে নগদ ৭০ হাজার টাকার চেক ও ৩ শতাধিক শাড়ি বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মোস্তাফিজুর রহমান বাবুল এতে এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ইউএনও জিন্নাতুল আরা। সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, মেলান্দহ বিএনপি’র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, রফিকুল ইসলাম রহিম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মেলান্দহ বিএনপি’র যুগ্ম সম্পাদক নূরুল আলম সিদ্দিকী, পুঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র অধিকারিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে