নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে রবিবার নওগাঁর পোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং পুজারী পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রবিবার দুপুর থেকে গভীররাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামন্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করেন। বিভিন্ন পূজামন্ডপ কমিটির হাতে কিছু আর্থিক অনুদান তুলে দেন। এসময় তিনি সনাতন ধর্মালম্বীদের অন্নতম উৎসব শারদীয় দুর্গাপূজা পালন এবং এ উৎসবকে কেন্দ্র করে সামপ্রদায়িক সমপ্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান। পরিদর্শনকালে পোরশা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন বাবু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, সাবেক সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, যুবদল আহবায়ক ইকবাল শাহ্, বিএনপি নেতা ইব্রাহীম আলী সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।