দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বাতিভিটা গ্রামে জনি বেগম(৪২) নামক জনৈক মহিলা গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৯ অক্টোবর) বিকাল পৌণে, ৪ টা থেকে সাড়ে ৭ টার মধ্যে যে কোনো সময় দিঘলিয়া উপজেলার ৪নং সেনহাটি ইউনিয়নেট বাতিভিটা গ্রামের নুরুজ্জামান মোড়লের স্ত্রী জনি বেগম তার শয়ন ঘরে খাটের ওপর দাঁড়িয়ে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
সূত্র জানায় ভিকটিম জনি বেগম তাদের সংসারিক অভাব অনটনের তাগিদে স্বামী ও ৩টি কন্যা সন্তান বাড়িতে রেখে রোজগারের উদ্দেশ্যে এক বছর পূর্বে ঢাকায় যেয়ে একাকী থাকতেন। তার হার্টের সমস্যা দেখা দিলে চিকিৎসার জন্য ১৫ দিন আগে দিঘলিয়া বাড়িতে আসেন এবং চিকিৎসা নেন। গতকাল পৌণে ৪ টার সময় তিনটি কন্যা সন্তান নিয়ে স্বামী নুরুজ্জামান মোড়ল স্ত্রী ভিকটিম জনি বেগমকে বাড়িতে রেখে খুলনা এক হোটেলে খেতে যান। তারা রাত সাড়ে ৭ টার দিকে বাড়িতে এসে দেখেন ঘরের ভেতর দিকে ক্যাসি গেটে তালা মারা। ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে তাদের কাছে থাকা তালার চাবি দিয়ে ক্যাচিগেট খুলে ভিতরে প্রবেশ করেন এবং ভিকটিমকে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখেন। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দিঘলিয়া থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানা গেছে।