কালীগঞ্জের বেদে পল্লীর দুই গ্রুপের সংঘর্ষ ১২ জন আহত

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০২:৪৯ পিএম
কালীগঞ্জের বেদে পল্লীর দুই গ্রুপের সংঘর্ষ ১২ জন আহত

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বেদে পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। সোমবার রাতে থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সেখানে কালীগঞ্জ থানার ও জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। মাদক বেচা-কেনা ও ড্রাগন চুরির ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়ে। সংঘর্ষে আহতদের সবাইকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা বলছেন, গত ১৭ অক্টোবর মোবারকগঞ্জ রেলওয়ে বস্তি থেকে একজন ড্রাগন চোর আটক করে স্থানীয়রা। চোরের সিকারোক্তি অনুযায়ি মিজান নামে এক মাদক ব্যবসায়ীকে ধরে আনে। পরে তাদেরকে পুলিশে না দিয়ে আলোচনার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে বেদেপল্লী ও স্থানীয় অধিবাসিরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। সোমবার রাত ৯টার দিকে বেদে পল্লীর একাংশের সরদার মনিরুল ইসলাম ও স্থানীয় অধিবাসি ইমাম হোসেন দু,পক্ষের মধ্যে গোলযোগ শুরু হয়।

রাত ১১টা পর্যন্ত ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি বাড়ি ভাংচুর করে। এ হামলাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে গ্রামের লোকজন একত্রিত হয়ে হামলাকারী শামিম হোসেন, ইমাম হোসেন লাভলুসহ কয়েকজনকে ধরে মারপিট করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিয়ন্ত্রন করার চেষ্টা করে ব্যার্থ হয়। অবস্থা আরো উত্তপ্ত হয়ে উঠায় পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়। বর্তমান সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ দাবি করেছে। 

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানিয়েছেন,পরিস্থিতি নিয়ন্তনে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত কোন পক্ষেই মামলা করেনি।

আপনার জেলার সংবাদ পড়তে