কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভাসহ ৬১টি পূজা মন্ডপের মধ্যে গত সোমবার রাতে স্থানীয় সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল পৌর সভার ১৪টি পূজা মন্ডপসহ ৬১টি পূজা মন্ডপে ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রধান ও পূজারিদের কাপড় বিতরণ করেন। এসময় তিনি বলেন, ধর্ম যার যার, পূজা সবার। এসময় উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস নাসরিন আক্তার, বাজিতপুর উপজেলা সাবেক সহ-সভাপতি অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, সাবেক অধ্যাপক ও হরিসভার সভাপতি ইন্দ্রজিৎ দাস, মেয়র প্রার্থী মো: ওয়াছ ভূইয়া।