বাগেরহাটের মোল্লাহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দেড় বোয়ালিয়া সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেন দলটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মোল্লাহাট উপজেলা আহ্বায়ক খায়রুল আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল
শিকদার, সাংগঠনিক সম্পাদক খন্দকার সাকিবুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আলম চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ইসলাম জয়, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক সম্পাদক মতিউর রহমান এবং সিনিয়র সদস্য রাশীদ মিয়াসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।