ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৭:৪৫ পিএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে বিসিবি একাদশের বিপক্ষে একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। এই ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি। শুরুতে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলে ওয়েস্ট ইন্ডিজের নিয়ে আসা হয়েছে ২ দিনে। আজ বৃহস্পতিবার বসুন্ধরার আনভির ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বিসিবি একাদশ এবং ওয়েস্ট ইন্ডিজ একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে গঠিত এই ম্যাচের স্কোয়াডে রয়েছেন জাকের আলী অনিক, এসএম মেহেরব, শামীম হোসেনরা। এছাড়া আছেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা জিসান আলম, মাহফিজুল ইসলাম রবিন, ফাহাদ হোসেনরা। আছেন কালাম সিদ্দিকী অলিন, ইফতেখার হোসেন ইফতি, চৌধুরী মোহাম্মদ রিজওয়ানরা। এছাড়া অনূর্ধ্ব-১৯ দল থেকে রাখা হয়েছে দুই ক্রিকেটারকে। আগামী বুধবার থেকে মিরপুরে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। 

বিসিবি একাদশ-

মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, কালাম সিদ্দিকী অলিন, ইফতেখার হোসেন ইফতি, জাকের আলী অনিক, এসএম মেহেরব, আইচ মোল্লা, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, শামীম হোসেন, আব্দুল হালিম, অনিক দেব বর্মা, ফাহাদ হোসেন, হোসেন (অনূর্ধ্ব ১৯) ও সান (অনূর্ধ্ব ১৯)।