মেধার শক্তিতেই আগামী বাংলাদেশ গড়ে উঠবে: এ কে এম সলিমুল্লাহ সেলিম

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩৬ পিএম
মেধার শক্তিতেই আগামী বাংলাদেশ গড়ে উঠবে: এ কে এম সলিমুল্লাহ সেলিম

“তোমাদের মেধার মাধ্যমেই ভবিষ্যতে দেশ সমৃদ্ধির শিখরে পৌঁছাবে। মেধার কোনো বিকল্প নেই-যে দেশ যত উন্নত, সে দেশের শিক্ষার্থীরা তত বেশি মেধা ও মননে সমৃদ্ধ।”

​ বুধবার সকালে চাঁদপুর শহরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ‘শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৫’-এর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিমুল্লাহ সেলিম এ কথা বলেন।

​শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, “জীবনের প্রতিটি পদে তোমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং কৃতিত্বের সাথে উত্তীর্ণ হতে হবে। আমরা জীবনের নানা বাঁকে পরীক্ষিত হয়ে আজকের এ অবস্থানে পৌঁছেছি; তোমাদেরও সেভাবেই প্রস্তুত হতে হবে। আজকের অর্জিত সাফল্য তোমাদের আগামীর ভিত্তিপ্রস্তর। তোমরাই আমাদের আগামীর ভবিষ্যৎ, তোমরাই গড়ে তুলবে নতুন দিনের বাংলাদেশ।”

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদের সমন্বয়ক মোঃ কামরুল হাসান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের সদর উপজেলা পরিচালক দেওয়ান মোঃ ছাইফুদ্দিন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শহীদ হালিম- লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা মো. হুমায়ুন কবির, রামপুর সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক​বজলুর রশিদ সোহেল,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল হেলাল,রাজরাজেশ্বর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক, ​মাওলানা নোমান আহমেদ। 

​আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

​উল্লেখ্য, পরিবেশবান্ধব ও প্রতিযোগিতামূলক এই বৃত্তি পরীক্ষায় ৩০০ জন শিক্ষার্থী অংশ নেয়, যাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ৪৫ জন মেধাবী শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখে পুরস্কৃত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে