কালীগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন ইউএনওর কৃতজ্ঞতা প্রকাশ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৪:০৪ পিএম
কালীগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন ইউএনওর কৃতজ্ঞতা প্রকাশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।তিনি বলেন,এবছর দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাঁরা প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, পূজা উদযাপন নির্বিঘ্ন করতে রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা-কর্মচারী, কালীগঞ্জ পৌরসভা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, সাংবাদিক, স্থানীয় সচেতন নাগরিক এবং দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল খুবই প্রশাংসনিয়।এবছর কালীগঞ্জ উপজেলায় ১০৩ পুজা মন্ডবে পুজা অনুষ্ঠিত হয়েছিল। তন্মধ্যে কালীগঞ্জ পৌরসভায় পুজা হয়েছে ১৫টি ও ১১ টি ইউনিয়নে ৮৮াট পুজামন্ডবে শান্তিপুর্ন ভাবে পুজা অনুষ্ঠিত হয়েছে। 

দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা, আন্তরিকতা ছিল একারনে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

আপনার জেলার সংবাদ পড়তে