ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানের ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার এবং অবৈধভাবে সীমান্তপারের সময় ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটককৃতদের মধ্যে সাত পুরু ও পাঁচজন নারী রয়েছেন। মহেশপুর ব্যাটেলিয়ান (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তর-৬৮-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তটি অভিযান পরিচালনা করা হয়। গয়েশপুর গ্রামের আম বাগানের ভেতর হাবিলদার মো. কবির মোল্লার নেতৃত্বে পরিচালিত এই চোরাচালান বিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান— পিলার-৬০/১০৫-আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অপর একটি অভিযান চালানো হয়। মাইলবাড়িয়া গ্রামের একটি কলাবাগানের মধ্যে নায়েব সুবেদার মো. নাসির উদ্দিনের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে পপ্রবেশেরসময় ১২ বাংলাদেশিকে আটক করেন বিজিবি সদস্যরা।আটক ব্যক্তিরা হলেন যশোরের মো. নাইম মোল্যা (২২), নুর নবী (২৪) ও ইমামুল হোসেন (২৬) সাতক্ষীরার শহিদুল মুফতি (৩৫) মাদারীপুরের শুভ বিশ্বাস (২৪) নড়াইলের আকাশ রায় (২৩) এবং ঢাকার মো. সজিব (২০)।মহেশপুর ব্যাটেলিয়ান (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য মহেশপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।