ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৮:২২ পিএম
ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট
উৎসবমুখর পরিবেশে আগামী ২৪ অক্টোবর শনিবার সকাল ১০:০০ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৬। নির্বাচন উপলক্ষে বিভিন্ন পদে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। উক্ত নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে কয়েকটি পদে একক প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচন উপলক্ষে সভাপতি পদে মামুনুর রশিদ ও শামসুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে খোরশেদ আলম, মকলেছুর রহমান (মুকুল), মোজাম্মেল হক ও ইদ্রিস আলী। সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান, শহিদুল ইসলাম (পলাশ) ও সানাউল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সাধারণ সম্পাদক পদে সজিবর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে আফজাল হোসেন। এ ছাড়া সদস্য পদে নইমুদ্দিন প্রাং, রেজাউল, মামুনুর রশিদ (নানজু), মাসুদ রানা, আকবর হোসেন, আব্দুল কুদ্দুস, সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান ও আমজাদ হোসেন। বাংলাদেশ দলিল লেখক সমিতি ভবানীগঞ্জ শাখার এ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করবেন প্রভাষ চন্দ্র সরকার।
আপনার জেলার সংবাদ পড়তে