ভূরুঙ্গামারীতে ইয়াবাসেবী কাদের আটক

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ০৭:২৩ পিএম
ভূরুঙ্গামারীতে ইয়াবাসেবী কাদের আটক
ভূরুঙ্গামারী থানা পুলিশ কাদের নামীয় এক ইয়াবাসেবীকে ৫ পিস ইয়াবা সহ আটক করেছে। বৃহস্পতিবার রাতে ঘটনার উৎস থেকে জানা যায় স্হানীয় কয়েকজনের সহযোগিতায় পুলিশ কাদেরকে আটক করে। সে দেওয়ানের খামার গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। শুক্রবার সকাল ৬ টা ৩০ মিনিটের দিকে ভূরুঙ্গামারী সরকারি পাইলট স্কুলের প্রধান ফটকের সামনে সাদা ভ্যানে বসা অবস্থায় মাদকাসক্ত কাদের বলে, তার নিকট থেকে জোড় করে কিছু টাকা স্থানীয় কয়েকজন ছিনিয়ে নেয়। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা ইনচার্জ মোঃ আজিম উদ্দিন নিশ্চিত করেছেন ৫ পিস ইয়াবাসহ কাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে চালান করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে