টাঙ্গাইলের দেলদুয়ারে মধ্যরাতে বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২ দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ধারনায় জানা গেছে অগ্নি কান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলা সদরের উত্তর বাজারে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও উপজেলা দমকল বাহিনী সূত্রে জানা যায়, রাত ১২ টার দিকে লুৎফর স্টোর (মহোহরী দোকান) থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। আগুন গ্রুত পাশে বাবু শীলের সেলুনের দোকানে ছড়িয়ে পরে। খুব দ্রুত উভয় দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি প্রথমে দেলদুয়ার থানা পুলিশ টহল দলের নজরে এলে তারা স্থানীয় দমকল বাহিনীকে অবহিত করেন। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। যার কারনে আশপাশের অন্তত আরও ৮ টি দোকান অগ্নিকান্ড থেকে রক্ষা পায়।
দেলদুয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ছুটিতে থাকায় সাব স্টেশন অফিসার দিন মোহাম্মদ জানান, থানা পুলিশের মাধ্যমে আমরা অগ্নিকান্ডের বিষয়ে জানতে পারি। পরে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হই। সময় মতো পৌছাতে না পারলে আগুন আশ পাশের দোকানগুলোয় ছড়িয়ে পরে আরও ভয়াবহতার সৃষ্টি হতো এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যেত।