রাজিবপুরে ইয়াবাসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৭:২৪ পিএম
রাজিবপুরে ইয়াবাসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড

কুড়িগ্রামের চর রাজিবপুরে এক পিস ইয়াবাসহ মহসিন হোসাইন মিঠু (২৮) নামে এক যুবককে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। রোববার (২৫ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে চর রাজিবপুর থানা পুলিশের জরুরি পার্টি থানা এলাকায় দায়িত্ব পালনকালে চর রাজিবপুর ছ-মিল মোড়ে অভিযান চালিয়ে তাঁকে এক পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতার মহসিন হোসাইন মিঠু চর রাজিবপুর উপজেলার করাতি পাড়া এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান  তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিকে আগামীকাল কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে চর রাজিবপুর থানা সুত্রে জানাগেছে।

আপনার জেলার সংবাদ পড়তে