দৌলতপুরে সাজা ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:২৪ পিএম
দৌলতপুরে সাজা ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল মতিন (৪০)কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ রোববার রাতে।

পুলিশ জানায় আব্দুল মতিন কাঞ্চননগর পঁচামাদিয়া গ্রামের বাসিন্দা সাতটি সাজা বডি ও ১৪ টি সিআর বডি সহ মোট ২১ টি মামলার পলাতক  আসামি। গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে সাজা ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।পুলিশ জানায় সে দীর্ঘদিন পলাতক  ছিলো। এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে সাজা ও সিআর ওয়ারেন্টভুক্ত মোট ২১ টি মামলার আসামি আব্দুল মতিন কে আটক করে তাকে সোমবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে