কিশোরগঞ্জ মডেল থানাধীন পুরানথানার সামাদ প্লাজার ২য় তলার ফোন প্লেক্স নামীয় দোকানে মংগলবার সকালে দূর্র্দষ চুরি সংঘটিত হয়েছে। এতে সর্বমোট আনুমানিক ৯ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
ঘটনার বিবরণে জানা গেছে পুরানথানা সামাদ প্লাজার ফোন প্লেক্স নামীয় দোকানের সত্তাধিকারী মোঃ আহম্মদ উল্লাহ শুভ বলেন, দীর্ঘদিন আমাদের দোকানে বিভিন্ন মোবাইল ক্রয় বিক্রয় করিয়া আসিতেছি। এমতাবস্থায় ২৬.১০.২০২৬ তারিখ রাত্র অনুমান ১১:০০ ঘটিকার সময় আমি আমার দোকান বন্ধ করিয়া গ্রামের বাড়ি জংগলবাড়ীতে চলে যাই। মংগলবার বেলা ১২:০০ ঘটিকার সময় দোকানে আসিয়া দোকানের সাটার খুলতে গিয়া দেখি যে, আমার দোকানের দুই সাটারের মধ্যে একটি সাটারে নতুন তালা লাগানো। উক্ত সাটারে থাকা আমার লাগানো তালা নাই। পরবর্তীতে অপর সাটারে আমার লাগানো তালা খুলিয়া দোকানের ভিতর প্রবেশ করিয়া দেখি যে, দোকানের মালামাল তছনছ অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়িয়া রহিয়াছে। দোকানে থাকা ক্যাশ বাক্সের ড্রয়ারে রক্ষিত নগদ ৩,৮৭,০০০/-টাকা নাই। তাছাড়া দোকানে থাকা মোট ৫১ পিস মোবাইল ফোন নাই। যাহার মধ্যে আই ফোন মোবাইল ১১ পিস এবং বাকী মোবাইল ফোন বিভিন্ন কোম্পানীর। চুরি যাওয়া মোবাইল ফোনের মধ্যে মোট ০৪টি ফোনের আইএমইআই নাম্বারসহ মোবাইল ফোনে বক্স রহিয়াছে। বাকী মোবাইল ফোনের বক্সসহ মোবাইল ফোন চুরি হইয়া গিয়াছে। একটি আই ফোনের মডেল নম্বর ১৩ প্লো, আইএমইআই নম্বর-৩৫৫১৯৬৭৫২৭২২৪৩৬, রেডমি নোট ১৪ যাহার আইএমইআই নম্বর-৮৬৪২৫৪০৭৩৩৭১৭৮১, রেডমি নোট ১৪ প্লো, যাহার আইএমইআই নম্বর-৮৬৮৬১৭০৮৭৬১৭০২৫, অপু রেনু ১৩ এফ যাহার আইএমইআই নম্বর-৮৬৩৯৯৬০৭০০৩৪১৩২ মোবাইল ফোন সমূহের সর্বমোট মূল্য অনুমান ৯,৫০,০০০/-টাকা চুরি হইয়া গিয়াছে। পরবর্তীতে মার্কেটের সিসি ফুটেজ পর্যাবেক্ষন করিয়া দেখা যায় যে, সকাল অনুমান ০৭:০০ ঘটিকার সময় ৬/৭ জন অজ্ঞাতনামা চোর বা চোরেরা যাহাদের মুখে মাক্স পরিহিত ও মাক্স ছাড়া আমার দোকানের একটি সাটারের তালা কাটিয়া সঙ্গোপনে দোকানে প্রবেশ করিয়া এসব মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। অজ্ঞাতনামা চোর বা চোরদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা করিয়া এবং নগদ টাকা, মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা করিয়া ব্যর্থ হইয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করেছি।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ভুইয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা ফোন রিসিভ না করায় বক্তব্য দেয়া যায়নি। সচেতন মহল জানিয়েছেন শহরে গত এক সপ্তাহে বিভিন্ন বাসা বাড়িতে প্রায় দশটি চুরির ঘটনা ঘটেছে।
সদর উপজেলা পরিষদের কাছে আ ম মঈনুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কদিন আগেও দূর্র্দষ চুরি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এসব চুরির ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে। অতি দ্রুত চোরদেরকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি বিজ্ঞ মহলের।