শ্রীমঙ্গলে বাংলা ছজ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা ও প্রচারণা

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ১২:৪৪ পিএম
শ্রীমঙ্গলে বাংলা ছজ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা ও প্রচারণা

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলা ছজ কোডের ব্যবহার বাড়ানো এবং ডিজিটাল লেনদেনে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে উৎসাহিত করতে মতবিনিময় সভা ও প্রচারণামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইএফআইসি ব্যাংক পিএলসির প্রধান সমন্বয়ে আয়োজিত কর্মসূচিতে উপজেলার ২৮টি ব্যাংক অংশ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক পিএলসি সিলেটের আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলাউদ্দিন, বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের যুগ্ম পরিচালক সিন্ধু ভূষণ পাল, আইএফআইসি ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের হেড অব কার্ড অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মোঃ জাকির হোসেন এবং একই ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্রাঞ্চ বিজনেস ডিভিশনের ম্যানেজার এ.বি.এম. মাসুম। স্বাগত বক্তব্যে মোহাম্মদ মোশারফ হোসেন বাংলা ছজ-এর ব্যবহার সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। পরে অতিথি ও বিভিন্ন ব্যাংক এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ডিজিটাল লেনদেনের প্রসার, জনসচেতনতা বৃদ্ধি এবং এ পদ্ধতি ব্যবহারে ব্যবসায়ী ও গ্রাহকদের উদ্বুদ্ধ করার বিষয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বাংলা ছজ কোড বিতরণ ও এর ব্যবহারিক প্রদর্শনী করা হয়। এ সময় ছজ কোড স্ক্যান করে পণ্যের মূল্য পরিশোধের পদ্ধতিও তুলে ধরা হয়।

বক্তারা বলেন, বাংলা ছজ-এর মাধ্যমে সহজে, দ্রুত ও নিরাপদে ডিজিটাল লেনদেন করা সম্ভব। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারদের মধ্যে এ পদ্ধতির ব্যবহার বাড়লে নগদ অর্থের ওপর নির্ভরতা কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা ও সুবিধা বাড়বে। তবে এর সুফল পেতে ব্যবসায়ী ও গ্রাহকদের যথাযথ ধারণা এবং সচেতনতা থাকা জরুরি। লেনদেনের আগে প্রাপকের তথ্য ও টাকার পরিমাণ যাচাই এবং লেনদেন সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করার ওপরও তাঁরা গুরুত্ব দেন। অনুষ্ঠানটির স্থানীয় ব্যবস্থাপনায় ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক চৌধুরী মো. জিহান ফেরদৌস।

আপনার জেলার সংবাদ পড়তে