বাজিতপুরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ২০ লক্ষ টাকার ক্ষতি

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ০৪:৫২ পিএম
বাজিতপুরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ২০ লক্ষ টাকার ক্ষতি

কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরে ১ নং ওয়ার্ডের ভেন্ডার আদিল মিয়ার বাড়িতে গত বুধবার বিকেলে বসতঘরে আগুন লেগে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে ভেন্ডার আদিল মিয়া জানান, তার প্রায় ২ লক্ষ থেকে ২ লক্ষ পঞ্চাশ হাজার টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প, কোর্ট ফি, কার্টিজ, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। এই খবর পাওয়ার পর বাজিতপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনাটি ঘটে গত বুধবার বিকেলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে। এই ঘটনার খবর পাওয়ার পর বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস নাসরিন আক্তার, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা মোঃ রেজাউল হক ঐ দিনেই ঘটনাস্থল পরিদর্শন করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে