নীলফামারীর কিশোরগঞ্জে মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুুপুরে শিক্ষার্থীদের নিয়ে এ সভার আয়োজন করে রণচন্ডি স্কুল এন্ড কলেজ। ওই কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন ওসি আব্দুল গফুর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান ও সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন প্রমূখ। পাঁচ শতাধিক শিক্ষার্থী এ মাদক বিরোধী সভায় অংশগ্রহণ করেন।