অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন

চাঁদপুরে বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহারের বেকারিতে জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:২১ পিএম
চাঁদপুরে বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহারের বেকারিতে জরিমানা

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, বিএসটিআইয়ের মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার এবং লাইসেন্স না থাকার অপরাধে দুটি বেকারিতে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অনিয়ম সংশোধনের আগ পর্যন্ত একটি বেকারি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হুদার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। চাঁদপুর সদর উপজেলার চিত্রলেখা মোড়ে অবস্থিত এই বেকারিতে অভিযান চালিয়ে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছিল। এছাড়া, পণ্যে বিএসটিআইয়ের (ইঝঞও) মিথ্যা ও ভুয়া বিজ্ঞাপন ব্যবহারসহ নানা অসংগতি পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০, হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি, অসংগতিগুলো দূর না হওয়া পর্যন্ত বেকারিটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়ে মালিক সমিতির জিম্মায় রাখা হয়েছে। একই এলাকার চিত্রলেখা মোড়ে অবস্থিত আরেকটি 'লাইভ বেকারি'তে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রেখে খাবার উৎপাদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩০, হাজার টাকা জরিমানা করে। জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকস টিম।

প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে