মোল্লাহাটে সাংবাদিক আলী আকবর টুটুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) :
| আপডেট: ৩০ অক্টোবর, ২০২৬, ০৫:৫৩ পিএম | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৩:৫৪ পিএম
মোল্লাহাটে সাংবাদিক আলী আকবর টুটুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

বাগেরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাব মোল্লাহাট। এ ঘটনায় এক বিবৃতিতে প্রেসক্লাব মোল্লাহাটের নেতৃবৃন্দ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, একজন পেশাদার ও জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও চরিত্রহননের অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত সম্মানহানিই নয়, বরং পুরো সাংবাদিক সমাজের মর্যাদা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশের ওপর আঘাত।বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কাউকে ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে যথাযথ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।বিবৃতিদাতারা হলেন প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইন, সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহসভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা ও আব্দুল্লাহ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রসুল, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান, নির্বাহী সদস্য এস এম জহিরুল ইসলাম জাহিদ, মো. মাকসুদ আলম, মো. বসার মোল্লা, সাংবাদিক আল হাফিজ শেখ ও লিটন শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

আপনার জেলার সংবাদ পড়তে