কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের জামালপুরে জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতা ও বাঁশ কাটার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রনি হোসেন (৪০) নামে এক যুবকের হাতের কব্জি কর্তন।এতে সে গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুরগ্রামে এ ঘটনা ঘটে। জমিজমা সংক্রান্ত বিরোধ ও বাঁশ কাটার জেরে দৌলতপুরে যুবককে কুপিয়ে আহত করে তার প্রতি পক্ষ। আহত রনি হোসেন সীমান্তবর্তী জামানপুর গ্রামের মৃত বিশু মন্ডলের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সুমন ও তার সহযোগীরা রনির ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও হাতের কব্জি কেটে দেয়। সুমন একই গ্রামের নাজিরের ছেলে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতাল-এ পাঠানো হয়। জামালপুর গ্রামের রনির ভাই রবি জানান, জমি ও বাঁশ কাটা সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত হয়েছে। হামলায় সুমন ও তার সহযোগীদের জড়িত থাকার অভিযোগও করেন
তিনি এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান জামালপুর গ্রামের হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।