ইসলামী গণতান্ত্রিক পার্টি

নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:২৫ এএম
নারী সমাজের অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও মহাসচিব এর সাথে  ইসলামী গণতান্ত্রিক মহিলা পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শেওড়াপাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক এমপি লায়ন এম এ আউয়াল বলেন, ইসলাম ধর্মে নারী সমাজের অধিকার অর্থনৈতিক মুক্তির কথা বলা হয়েছে। তাই ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী নারী সমাজের অধিকার রক্ষা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ইসলামী গণতান্ত্রিক পার্টি কাজ করে যাবে। দলের মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত ঘোষণার মাধ্যমে  ইসলাম নারী সমাজকে সম্মানিত করেছে। তাই নারী সমাজের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা প্রতিটি মুসলমানদের পবিত্র দায়িত্ব।

সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ হাবিবুর রহমান, ফেরদৌসী আলম, মোঃ শহীদুল ইসলাম, মামুন পারভেজ, ইসলামী গণতান্ত্রিক মহিলা পার্টির সভানেত্রী নাজমা ইসলাম, সহ সভানেত্রী শারমিন আফাজ,  শামীমা নাসরিন রীনা, সাধারণ সম্পাদিকা শীলা হালদার প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে