বিরলে রাস্তার পাশে সামাজিক বনায়নের গাছ কাটার সময় আটক-৩

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ এএম
বিরলে রাস্তার পাশে সামাজিক বনায়নের গাছ কাটার সময় আটক-৩

বিরলে রাস্তার পাশে সামাজিক বনায়নের গাছ কাটার সময় ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনায় কর্তনকৃত গাছ উদ্ধারসহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃতরা হলেন- দিনাজপুর পৌরসভার পাটুয়াপাড়ার মোঃ মসলেম উদ্দিন এর ছেলে মোঃ আনোয়ারুল ইসলাম (৫৫) , কাহারোল উপজেলার রাজুরিয়া মহেশপুর এলাকার মোঃ দবিরুল ইসলাম এর ছেলে মোঃ রাব্বি হোসেন (৩০) ও বিরল উপজেলার রাজুরিয়া গ্রামের মৃত নুনু মিঞা এর ছেলে মোঃ ইসমাইল হোসেন (৬০)। আটককৃতরা সহ আরো ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যাক্তিগনেরা উপজেলার ০১নং আজিমপুর  ইউনিয়নের রাজুরিয়া ই শাহাপাড়া নামক স্থানে রাস্তার পাশে সামাজিক বনায়নের অধীন অংশিদারিত্বের ভিত্তিতে রোপনকৃত বড় ও মোটা ৫টি ইউক্যালিপটাস গাছ অসৎ উদ্দেশ্যে কেটে ২ টি গাছ পুরো অংশ ও ৩ টি গাছ আংশিক চুরি করে নিয়া যাওয়ার চেষ্টা করে। যার আনুমানিক মুল্য বারো হাজার টাকা। এ রিপোর্ট লেখাকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (বন)সহ ঘটনাস্থলে উপস্থিত থানা পুলিশ ও গ্রাম পুলিশ উদ্ধারকমত গাছের টুকরোসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান এবং আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে