এমপি মানিকের প্রচেষ্টায় পুনরায়

হাইমচরে চালু হলো উপজেলা হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স সেবা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০৩:৩৭ পিএম
হাইমচরে চালু হলো উপজেলা হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স সেবা

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের আন্তরিক প্রচেষ্টা ও দিকনির্দেশনায় এবং হাইমচর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু করা হয়েছে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা।

জানা যায়, যান্ত্রিক ত্রুটি ও নানা জটিলতায় দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে ছিল। ফলে চরাঞ্চল অধ্যুষিত হাইমচরের সাধারণ রোগী, বিশেষ করে জরুরি প্রসূতি ও মুমূর্ষু রোগীদের চাঁদপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হতো। বিষয়টি স্থানীয়  এমপি'র নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ বিষয়ে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন,

হাইমচরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার নির্বাচনী অঙ্গীকার। চরাঞ্চলের মানুষ যাতে সামান্য অ্যাম্বুলেন্সের অভাবে কষ্ট না পায়, সেজন্যই আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি। আজ থেকে সরকারি অ্যাম্বুলেন্স সেবাটি পুনরায় চালু হওয়ায় হাইমচরবাসী উপকৃত হবেন। জনগণের সেবায় আগামীতেও আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ   নজরুল ইসলাম বলেন, সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও জনসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। মাননীয় এমপি মহোদয়ের আন্তরিক সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে অ্যাম্বুলেন্সটি মেরামত করে সচল করা সম্ভব হয়েছে। এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা যে কোনো জরুরি রোগী সরকার নির্ধারিত ভাড়ায় এই সেবা গ্রহণ করতে পারবেন। আমরা আশা করি, এর মাধ্যমে হাইমচরের স্বাস্থ্যসেবায় একটি নতুন গতি আসবে। বর্তমানে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং জরুরি প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে