চলতি বছর কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (বিএম) পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে। গতকাল শনিবার এই ফলাফল প্রকাশিত হয়েছে। চাটমোহর উপজেলার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১২১ জন। কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই থেকে ১০৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে মাত্র ১০ জন,হান্ডিয়াল এম এ সামাদ টেকনিক্যাল এন্ড বিএমআই থেকে ৬৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৯ জন,চরনবীন হামিদা মমতাজ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৬৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১২ জন,পার্শ্বডাঙ্গা ইউনিয়ন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৩৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১২ জন,রামচন্দ্রপুর নবাব আউয়াল অলি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৪৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৫ জন,ছাইকোলা এম এ আঊয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৬৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৪ জন এবং মির্জাপুর ডিগ্রী কলেজের বিএম শাখা থেকে ৯৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৪ জন। এইচএসসি (বিএম) পরীক্ষার ফলাফল বিপর্যয়ে হতাশা প্রকাশ করেছেন অভিভাবক ও চাটমোহরের সুশীল সমাজ।