আশাশুনিতে সরকারি সেবা গ্রহনের প্রশাসনিক পদ্ধতি ও আইনি জবাবদিহিতা নিস্চিতকরণে সুশীল সমাজের (সিএসও) প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উত্তরণ এক্সেস প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা পানি কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ রুহুল আমিন। পানি কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াহিয়া ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রকল্পের পক্ষে এক্সেস প্রকল্পের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো: রোকনুজ্জামান, সহ- সভাপতি জি এম মুজিবুর রহমান ও আমির হোসেন বাদশা, ইউপি সদস্য মোকছেদুর রহমান, যুগ্ম সম্পাদক কামরুন নাহার, মোসাম্মৎ সালেহা পারভীন পান্না, মোহসিনা খাতুন, সিপিপির সদস্য আব্দুস সামাদ, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সদস্য নওশাদ আলম, অভিবাসন কেন্দ্রের সভাপতি খুকুমণি ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি সাইফুল ইসলাম আলোচনা রাখেন।