আটোয়ারীতে নূতন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ সিজন-২ এর ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশে নূতন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভউদ্বোধন করেন। আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বর্ণিল আয়োজনে স্থানীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি গ্রহণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেউপস্থিত ছিলেন, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার মোঃ আব্দুল্লাহ, অটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আল রায়হান, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি'র সাবেক সভাপতি মোঃ আব্দুর রহমান আব্দার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ হাসান সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম মানিক, প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা বৃন্দ, সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবি রাজা। ষে স্থানীয় পর্যায়ে নানা ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই জমজমাট আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে একটি রোমাঞ্চকর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় যা, উপভোগ করতে মাঠে নামবেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সুধিবৃন্দ। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে।