সারাদেশের ন্যায় ৫ নভেম্বর বিকেলে জামালপুরের মেলান্দহে নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা মালঞ্চ আব্দুল গফুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করেছে। মোস্তাফিজুর রহমান বাবুল এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইউএনও জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী ক্রীড়া প্রতিযোগিতায় বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লা, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা থেকে সারাদেশে একযোগে নতুন ক্রীড়া প্রতিযোগিতার শুভউদ্ধোধন করেন। তারই অংশ হিসেবে মেলান্দহ উপজেলার উদ্ধোধনী খেলায় অংশ গ্রহণ করে ৭নং চরবানিপাকুরিয়া বনাম ৫নং নয়ানগর উইনিয়ন।