৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহস ও জাতীয় ঐক্যের আদর্শকে ধারণ করে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের মুনিরা ভবনে জেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি আঁকা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, ‘৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্য, দেশপ্রেম এবং জাতীয় সংহতির যে বার্তা উচ্চারিত হয়েছিল, তা আমাদের জাতীয় ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এই দীন আমাদের শিক্ষা দেয়Ñজাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।’
চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে এ প্রতিযোগিতায় জেলার প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের সঞ্চালনায় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে আরও অংশ নেনÑসহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজি, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মইনুদ্দিন লিটন ভূঁইয়া, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী ঢালি, জেলা জজ কোর্টের পিপি কোহিনুর বেগম, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড.
নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা জাসাসের সদস্য সচিব মোবারক সিকদার এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ নেতাকর্মী ও সুধীজন।