কুড়িগ্রামে এএফসির গ্রাসরুট ফুটবল ডে অনুষ্ঠিত

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) :
| আপডেট: ২৪ মে, ২০২৬, ১১:২৫ এএম | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ১১:২৫ এএম
কুড়িগ্রামে এএফসির গ্রাসরুট ফুটবল ডে অনুষ্ঠিত

এশিয়া ফুটবল কনফেডারেশন (এএফসি) এর উদ্যোগে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রাসরুট ফুটবল ডে’ ২০২৬। শনিবার সকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে দিনব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ নাজির হোসেন এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাসভীর উল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাশেম। গ্রাসরুট ফুটবল ডে’ উপলক্ষে জেলার ৯ উপজেলার ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে নানা ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এ কর্মসূচিতে মোট ১৬৫ জন ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করে। পরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী ক্ষুদে ফুটবলারদের মাঝে সনদ বিতরণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ এবং নতুন প্রতিভা খুঁজে বের করতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহ ও অংশগ্রহণ ভবিষ্যতে দেশের ফুটবল অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে