কলমাকান্দায় বোরো ধান সংগ্রহ শুরু

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ১২:২১ পিএম
কলমাকান্দায় বোরো ধান সংগ্রহ শুরু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার প্রশাসন ও উপজেলার খাদ্য কর্মকর্তার কার্যালয়ের তথ্যাবধানে উপজেলায় গত শনিবার আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ শুরু করা হয়।  এইদিন সকাল থেকে উপজেলার হাওরাঞ্চলের কৃষকরা উপজেলা খাদ্য গুদামে ধান নিয়ে আসেন এবং উপজেলা খাদ্য কর্মকর্তা মুসলিমা খাতুন কৃষকদের সতস্ফুত অংশগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ শুরু করেন। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম মিকাইল ইসলাম জানান, উপজেলার হাওরাঞ্চলের মোট ১২০০ কৃষক খাদ্য গুদামে ধান দেওয়ার জন্য আবেদন করেছেন। তারা প্রত্যেকেই আগামী ৩০ শে আগস্টের মধ্যেই যেকোন দিন খাদ্য গুদামে এসেই প্রত্যক কৃষক ১ (এক) মে: ধান দিতে পারবেন। 

তিনি আরও জানান, এই সময়ের মধ্যে সরকারি নির্ধারিত মন প্রতি ১৪৪০ টাকা ধরে উপজেলা খাদ্য গুদামে মোট ২৩১৯ মে: বোরো ধান সংগ্রহ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে