হিলিতে ২ হাজার পিস অ্যাম্পলসহ গ্রেপ্তার ২

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০২:২৪ পিএম
হিলিতে ২ হাজার পিস অ্যাম্পলসহ গ্রেপ্তার ২

দিনাজপুরের হিলি সীমান্তে মাদকবিরোধী অভিযানে ২ হাজার অ্যাম্পলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) গভীর রাতে হিলি সিপি থেকে বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হিলির ধরন্দা ফকিরপাড়া এলাকার আযাদ খানের ছেলে সুরুজ খান (৪৫) এবং বালুর চর এলাকার মৃত হাসান আলীর ছেলে রবিউল ইসলাম (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর হিলি থানার ভারপ্রাপ্ত (ওসি) জাকির হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে হিলি সিপি থেকে বাজার রোড এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। পরে পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।  পরে তাদের কাছে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ২ হাজার অ্যাম্পল জব্দ করা হয়। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে  এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে