কৃষিকে আধুনিকায়ন ও বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের আগ্রহী করতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি বিভাগের আয়োজনে কৃষকদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শাহাদাত হোসেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ'র সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি সভাপতি গাজী মো. ফারুক,কৃষি বিভাগের বরিশাল অঞ্চলের পার্টনার প্রোগ্রাম’র মনিটরিং কর্মকর্তা রিয়াজ উদ্দিন, সিপিপি'র সহকারী পরিচালক আজাদ উজ জ্জামান প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন বাড়াতে হলে ফসলের ক্ষেতে কীটনাশকের ব্যবহার কমাতে হবে। বর্তমান সরকার কৃষি উৎপাদন বাড়াতে এজন্য খাল খননের মতো অতি জরুরি কর্মসূচি বাস্তবায়ন করছে।