পাবনার চাটমোহর উপজেলার ১৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুলব্যাগ বিতরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের পক্ষ থেকে কয়েকদিন যাবক এ উদ্যোগ বাস্তবায়ন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
জানা গেছে,উপজেলার ১৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তাদের উপহার হিসেবে স্কুলব্যাগ হাতে পেয়েছে। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। শিক্ষক এবং অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এই কর্মকান্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওসমান গনি জানান,স্কুল ব্যাগ পাবার ফলে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতিযোগিতা শুরু হবে বলে আমি মনে করি। উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান,“মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এই ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি,এই উপহার তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা যোগাবে।”