দীর্ঘদিন ধরেই তিনি নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ বুলবুল আলম। মানব সেবা করাটা তার নেশায় পরিনত হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করে ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে যুবকদের খেলার মাঠে ফিরিয়ে নিতে চান তিনি। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করে সুষ্ঠ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে কাজ করছেন শিক্ষানুরাগী ও সফল ব্যবসায়ী মোঃ বুলবুল আলম ।
জানা যায়, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামের মৃত আবুল হোসেন শেখের পুত্র মোঃ বুলবুল আলম। মানব কল্যাণে দীর্ঘদিন নানা সেবামূলক কাজ করে আসছেন।
তিনি দেশ বাচাও,মানুষ বাচাও আন্দোলন খুলনা জেলা শাখার সভাপতি, খুলনাস্থ্য রোটারী ক্লাব অব সুন্দরবন এর সদস্য, খুলনা ডায়াবেটিক হাসপাতালের নির্বাহী সদস্য, বিসিডিএস এর সদস্য, খুলনা মেম্বার অফ কমার্সের সদস্য, শালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, লোহাগড়া থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি, নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সদস্য, খুলনা জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক। অসহায় মানুষদের সেবার পাশাপাশি বিভিন্ন মাঠে খেলাসামগ্রী বিতরণ করেছেন। গ্রামের লোকদের কথা ভেবে গতবছর মন্ডলবাগ বাজার ইজারা ফ্রি করে দেন তিনি। শালনগর ইউনিয়নের যুবকদের মাঝে ফুটবল, জার্সি বিতরণ করেছেন। নেশা ও মোবাইল গেম ছেড়ে যাতে যুবকরা খেলাধুলার মাধ্যমে ভালো কাজে ব্যস্ত থাকে সেই চেষ্টা ই করছেন তিনি। দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা, কাপড়,লুঙ্গি বিতরণ। শিক্ষার্থীদের জন্য খাতা, কলম, বইয়ের ব্যবস্থা করছেন তিনি। মানবতার সেবায় আরো বেশি সম্পৃক্ত হতে চান তিনি। তাই সকলের কাছে দোয়া প্রত্যাশা করেছেন।