ঈদুল আযহা উপলক্ষে গফরগাঁওয়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০৪:৫২ পিএম
ঈদুল আযহা উপলক্ষে গফরগাঁওয়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার আয়োজনে প্রতিযোগিতামূলক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববাaর (২৪ মে) সকাল ৯ টায় থেকেই মাদরাসার মিলনায়তনে এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা’র সার্বিক তত্ত্বাবধানে ও মাদরাসা’র মুহতামিম মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) এর সভাপতিত্বে অনুষ্ঠানে ৮টি বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ছাত্ররা অংশ গ্রহণ করে। ছাত্রদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন মুখরিত হয়ে উঠেছে। গ্রুপভিত্তিক বিচারক হিসেবে মাদ্রাসার সকল আসাতিযায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।শেষে পুরস্কার বিতরণ পর্বে বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে