জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নে অবস্থিত মহিনন্দ ইতিহাস সংরক্ষণ পাঠাগার কর্তৃক আয়োজিত বইপাঠ প্রতিযোগিতা, নজরুল বিষয়ক পুস্তক প্রদর্শনী, কেক কাটা, আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। রবিবার সকালে জেলা সদরের মহিনন্দ নীলগঞ্জ সড়কের পাশে অবস্থিত পাঠাগার প্রাঙ্গণে আয়েজিত সভায় সভাপতিত্ব করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা যুব সংগঠক আমিনুল হক সাদী। সেচ্ছাসেবী যুব সংস্থা যুব উন্নয়ন পরিষদ ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সহায়তায় আয়োজিত সভায় কবি নজরুলের জীবনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রতিযোগীদের মধ্যে বক্তব্য রাখেন সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী মোঃ, সিয়াম, রকি হাসান, সোহান, আফিফা হক, আদিবা হক, ইব্রাহীম, আরাফাত, আবু বকর, রোহান, তাওহীদ প্রমুখ।
পরে জাতীয় কবি কাজী নজরুলের ১২৭ তম জন্ম জয়ন্তী উপলক্ষে কবিতা,হামদ নাত পরিবেশন ও নজরুল বিষয়ক বই প্রদর্শনী করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ২০১১ সালে যুব সংগঠক ও লেখক আমিনুল হক সাদী পাঠাগারটি প্রতিষ্ঠিত করার পর থেকে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন। জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের শ্রেষ্ঠ সম্মাননাসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছে পাঠাগারটি । এছাড়াও তিনি সমাজ উন্নয়নে বিশেষ অবদান রেখে আসছেন। ২০১০ সালে তার প্রতিষ্ঠিত যুব উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠার পর থেকে সমাজকর্মে ও বেকার যুবদের কল্যাণে কাজ করে বিশেষ অবদান রাখায় একাধিকবার শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ পেয়েছেন। ২০০৬ সালে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের মাধ্যমেও সমাজ উন্নয়নে নানা অবদান রেখে আসছেন।